ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৯:৪৯:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ইরানি জেনারেলকে হত্যার মার্কিন হুমকি অগ্রহণযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের কুদস ফোর্সের নয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনালে ইসমাইল কায়ানিকে হত্যা করার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।  

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, আমি আরেকবার একথা ঘোষণা করতে চাই, এই ধরনের হুমকি আমাদের কাছে অগ্রহণযোগ্য।আইন ও অধিকার লঙ্ঘন করে এই ধরনের বক্তব্য দেয়া হয়েছে এবং একজন রাষ্ট্রীয় প্রতিনিধির এই ধরনের কথা বলার কোনো অধিকার নেই।

বৃহস্পতিবার সুইজার‍ল্যান্ডের ডেভোসে আরবি দৈনিক আশ-শারকুল আওসাতকে দেয়া সাক্ষাৎকারে ব্রায়ান হুক বলেন, কুদস ফোর্সের নয়া কমান্ডার  কায়ানি যদি সাবেক কমান্ডার জেনারেল সোলাইমানির পথ অনুসরণ করেন তাহলে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জেনারেল কায়ানিকে কুদস ফোর্সের কমান্ডার হিসেবে নিয়োগ দেন।

জেনারেল কায়ানি নিয়োগ পাওয়ার পর ৯ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নেতাকে জানান, সর্বশক্তি দিয়ে তিনি জেনারেল কাসেম সোলাইমানির পথ অনুসরণ করবেন। তিনি জানিয়েছেন, তার লক্ষ্য হবে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করা।  জেনারেল কাসেম সোলাইমানি পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে শ্রেষ্ঠ কমান্ডার হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন।                                                                                      

-জেডসি