ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৩:৪৩:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ইরানে বিধ্বস্ত ইউক্রেনের বিমান; নিহত ১৮০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হওয়া বিমানের ১৮০ যাত্রীর কেউ বেঁচে নেই। ইরাতের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ভোরে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল।

আজ বুধবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, তেহরানে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান।

যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইসনা। তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি। ইরানের জরুরি বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি বলেছেন, উড্ডয়নের সময় বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিল।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।

উল্লেখ্য, ইরান-মার্কিন উত্তেজনার মধ্যে এ বিমান দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। গত শুক্রবার সকালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। ইরানের এই শীর্ষ জেনারেলের গুপ্তহত্যায় ফুঁসে উঠেছে দেশটির জনগণ। গোটা মধ্যপ্রাচ্য এখন টালমাটাল। এই হত্যার বদলা নেয়ার শপথ নিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ।

-জেডসি