ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১:০৭:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ইরানে মেয়ের শিরচ্ছেদ করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১ জুন ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানে ভালোবাসার মানুষকে বিয়ের অপরাধে ১৪ বছর বয়সী মেয়েকে শিরচ্ছেদ করলেন বাবা। ৩৪ বছর বয়সী এক তরুণকে ভালোবাসতো রমিনা। পরিবার তাদের বিয়েতে রাজি হয়নি। মে মাসের মাঝামাঝি ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে যায় রমিনা। ৫ দিন পর তার সন্ধান মেলে।

তেহরান থেকে ৩২১ কিলোমিটার উত্তর-পশ্চিমের তালেশ শহরের ঘটনা এটি। ২১ মে রমিনা আশরাফির শিরচ্ছেদ করেছে তার বাবা রেজা আশরাফি। এ ঘটনায় তোলপাড় চলছে গোটা ইরানজুড়ে। খবর গার্ডিয়ানের।

পুলিশ রমিনাকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়; যদিও সে বারবার তাকে বাড়ি না পাঠানোর আকুতি জানায়। তার অনুরোধে সাড়া দেয়নি পুলিশ। ক্ষমা করে দেয়া হয়েছে এমন মিথ্যা প্রলোভনে রেজা আশরাফি রমিনাকে বাড়ি নিয়ে যান।

২১ মে রমিনা তার কক্ষে ঘুমাচ্ছিল। এ সময় তার বাবা একটি কাস্তে নিয়ে ঘরে ঢুকে আঘাত করে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় ঘাতক বাবা অপরাধ স্বীকার করেছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে।

-জেডসি