ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৪৭:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ইসরাইলি বংশোদ্ভূত ইসাচারকে ক্ষমা করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মাদক চোরাচালানের দায়ে আটক ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামা ইসাচারকে ক্ষমা করে দিয়েছে রাশিয়া। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মস্কো সফরের আগমুহূর্তে ওই নারীকে রুশ প্রেসেডন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা করে দেন।

গতকাল বুধবার ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নামা ইসাচারওকে ক্ষমা করে দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রেসিডেন্ট পুতিন ওই নারীকে ক্ষমা করেছেন।

যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি রাশিয়া যাবেন বলে কথা রয়েছে। তার আগে রাশিয়ার প্রেসিডেন্ট এর পক্ষ থেকে এই নারীকে ক্ষমা করা হলো। কথিত ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন উপলক্ষে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন।

রুশ প্রেসিডেন্টের এই পদক্ষেপের পর নেতানিয়াহু পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, আমি আশা করি আগামীকাল আমরা সাক্ষাৎ করব এবং সেসময় ডিল অব দ্যা সেঞ্চুরি এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করব।

গত বছরের এপ্রিল মাসে নামা ইসাচারকে মস্কোর শেরেমেতইয়েভো বিমানবন্দর থেকে থেকে আটক করা হয়। সে সময় ইসাচার ব্যাংকক থেকে রাশিয়া হয়ে ইসরাইল যাচ্ছিলেন।

-জেডসি