ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:৫২:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সামীম মোহাম্মদ ৬৩ বছর বয়সে শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তিনি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।