ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৫২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সরকার নজির রেখেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৫ এএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য নজির স্থাপন করেছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামী ফাউন্ডেশনের কার্যক্রম আজ সারাদেশে বিস্তৃত হচ্ছে। ওলামাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান।

 


সোমবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ-৬ এর টুকুরিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে রংপুর বিভাগীয় কার্যালয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল, মাদক দ্রব্যের অপব্যবহার, যৌতুক, নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে ইমাম ও ধর্মীয় নেতাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

 


স্পিকার বলেন, বর্তমান সরকার সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জ উপজেলায় একটি মডেল মসজিদ স্থাপিত হবে। এ মডেল মসজিদে ছাত্রদের জন্য হেফজখানা, ইমাম প্রশিক্ষণ, হজ্জ রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ প্রাক-প্রাথমিক শিক্ষা, ইসলামিক গবেষণা, লাইব্রেরী এবং জানাজার প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা থাকবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ধরনের গণমুখী উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

 


স্পিকার সম্প্রতি শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ৫শ’ বান্ডেল টিন বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোন দুর্যোগে জনগণের পাশে ছিলেন এবং থাকবেন।

 


এর আগে স্পিকার ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে নব নির্মিত দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার ভিত্তি ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন।

 


এছাড়া তিনি দরিদ্র-অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় তিনি নতুন প্রতিষ্ঠিত দশটি সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে নব-নিযুক্ত শিক্ষকদের নিয়োগপত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করেন।

 


রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, পৌর মেয়র আবু সালেহ তাজিমুল ইসলাম শামীম, রংপুরের পুলিশ সুপার এবং ইসলামী ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।