ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৮:৩০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

ইয়েমেনে দুই মাসে ৪৭ শিশু নিহত : ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৩ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইয়েমেনে চলতি বছরের প্রথম দুই মাসে গৃহযুদ্ধে ‘৪৭ শিশু নিহত হয়েছে। দেশটিতে সহিংসতা বেড়ে যাওয়ার পর তাদেরকে এমন করুণ পরিণতি বরণ করতে হলো। শনিবার জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউনিসেফ জানায়, ইয়েমেনের এ গৃহযুদ্ধে ‘প্রথম ও গুরুতর ভোগান্তির’ শিকার হচ্ছে শিশুরা।
তারা আরো জানান, ২০১৫ সাল থেকে ছড়িয়ে পড়া এ যুদ্ধে  ১০ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে।
ইয়েমেনে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি ফিলিপ দুয়ামাল এক বিবৃতিতে বলেন, ‘এ বছরের মাত্র প্রথম দুই মাসে ইয়েমেনের বিভিন্ন স্থানে ৪৭ শিশু নিহত বা বিকলাঙ্গ হয়েছে।
প্রায় সাত বছর আগে এ সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে ১০ হাজার ২শ’ শিশু নিহত বা আহত হয়েছে বলে জাতিসংঘ জানায়। তবে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।