ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:৪৪:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ইয়েমেনে বিমান হামলায় ৭ শিশু ও ২ নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার

ইয়েমেনে বিমান হামলায় ৭ শিশু ও ২ নারী নিহত

ইয়েমেনে বিমান হামলায় ৭ শিশু ও ২ নারী নিহত

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলায় সাত শিশু ও দুই নারী নিহত হয়েছে। রোববার জাতিসংঘের একটি সংস্থা একথা জানিয়েছে।
এদিকে রিয়াদ জানায়, তারা ইয়েমেনি হুতি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে। খবর এএফপি’র।
কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) বিষয়ক জাতিসংঘ দপ্তর জানায়, হাজাহ প্রদেশে সোমবারের বিমান হামলায় আরও দুই নারী ও দুই শিশু আহত হয়েছে।
রাজধানী সানার কাছের এ প্রদেশ হচ্ছে হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারপন্থী বাহিনীর মধ্যকার একটি যুদ্ধক্ষেত্র। জোটটি বিমান হামলা চালিয়ে সরকারপন্থী বাহিনীকে সহযোগিতা করছে।
ওসিএইচএ জানায়, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত খবরে বলা হয়, হাজাহ প্রদেশের ওয়াশহা জেলায় ১২ জুলাই চালানো এক বিমান হামলায় সাত শিশু ও দুই নারী নিহত হয়েছে।’
জাতিসংঘ বিশেষজ্ঞরা ইয়েমেনের পাঁচ বছর ধরে চলা সংঘাতে বহু যুদ্ধাপরাধের ঘটনায় উভয় পক্ষকে দায়ী করেছে।
সোমবার হাজাহ প্রদেশে হুতি বিরোধী অভিযান চলাকালে বেসামরিক নাগরিক হতাহতের আশংকার কথা স্বীকার করেছে জোট বাহিনী। তারা জানিয়েছে, এটি তদন্ত করে দেখা হচ্ছে।
তারা আরও জানায়, তাদের বাহিনী সৌদি আরবে বেসামরিক নাগরিকদের ওপর হুতিদের চালানো সাতটি ড্রোন ও চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে।