ই কমার্স এক্সপ্রেস বাংলাদেশে’র উদ্যোক্তা মিলনমেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার
সংগৃহীত ছবি
জাঁকজমক পরিবেশে আজ শনিবার দেশের অনলাইন প্লাটফর্ম ‘ই কমার্স এক্সপ্রেস বাংলাদেশে’র উদ্যোক্তা মিলনমেলা অনুষ্ঠিত হয়। রাজধানীর এলিফ্যান্ট রোডের কবিতা ক্যাফেতে আয়োজিত মিলনমেলায় সংগঠনের সব সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু সাহিত্যিক ও সাংবাদিক উইমেননিউজ২৪ডটকম-এর সম্পাদক আইরীন নিয়াজী মান্না, অনিকা প্রিণ্টিং ও প্যাকেজিংয়ের চেয়ারম্যান এস এম জান্নাতুল ইসলাম ও লেখক হাসান রাউফুন। উদ্যোক্তাদের এই আয়োজনে বক্তব্য রাখেন গ্রুপের উপদেষ্টা আহমাদ স্বাধীন ও অন্যান্য নারী উদ্যোক্তারা।
সংগঠনের গ্রুপ এডমিন ও প্রতিষ্ঠাতা সভাপতি রুনা আহমাদের সভাপতিত্বে এই মিলনমেলায় সেরা ছয় নারী উদ্যোক্তাকে ‘সেরা উদ্যোক্তা সম্মাননা ২০২১’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘরে বসে নিজেদের তৈরি দেশীয় পণ্য ও সংগ্রহ করা নানা রকম পণ্য নিয়ে অনলাইনে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। নারী জীবনে স্বনির্ভরতা কতখানি দরকার তা সব নারীই উপলব্ধি করেন। কিন্তু ঘর সংসার সামলে স্বনির্ভরতা তৈরি করার সুযোগ পায় না।
তারা আরও বলেন, এজন্য সাপোর্ট দরকার। সেই সাপোর্ট দেয়ার পাশাপাশি ই কমার্সের বেসিক স্কিল ডেভেলপ করার কাজ করছে ই কমার্স এক্সপ্রেস বাংলাদেশ (ইবি গ্রুপ)।
মিলনমেলায় উপস্থিত থেকে উইমেননিউজ২৪ডটকম-এর সম্পাদক আইরীন নিয়াজী মান্না বলেন, শিক্ষা এবং মেধাকে কাজে লাগিয়ে ইবি গ্রুপের নারী উদ্যোক্তারা সামনের পথে এগিয়ে যাবে। একতাবন্ধ হয়ে তারা কাজ করে যাচ্ছে। এই গ্রুপের প্রতিটি নারীকে স্বনির্ভর হতে হবে, হতে হবে সফল। আর এব্যাপারে ইবি গ্রুপের কাজ ও পদক্ষেপ প্রশংসার দাবি রাখে।
উপদেষ্টা আহমাদ স্বাধীন বলেন, নারীদের এই স্বনির্ভরতা শুধু নিজেদের উন্নতি নয়, বরং সমগ্র দেশের অর্থনীতির উন্নতি। দেশীয় পণ্যের এই কেনাবেচার মাধ্যমে নিজের ও দেশের অর্থনিতীতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন নারী উদ্যোক্তারা।
অনুষ্ঠান উদ্বোধন হয় বেলা ১১ টা ৩০ মিনিটে। অতিথিদের বক্তব্য ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান এর মূল পর্ব অনুষ্ঠিত হয় বেলা ৪.০ টায়।
উল্লেখ্য ই কমার্স এক্সপ্রেস বাংলাদেশ গ্রুপটি নারী উদ্যোক্তাদের উন্নয়নে দীর্ঘদিন কাজ করে আসছে। গ্রুপের প্রায় আড়াই হাজার সদস্য নিজের স্বাবলম্বী করার তাগিদে ঘরে বসে ঘর সংসার সামলানোর পাশাপাশি সহজ ও সাধ্য অনুযায়ী পণ্য তৈরি অথবা সংগ্রহ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করছে। নিজের একটা পরিচিতি তৈরি ও ই কমার্সের বেসিক স্কিল ডেভেলপ করতে এই গ্রুপটি অগ্রণী ভূমিকা পালন করছে। গ্রুপের স্লোগান হচ্ছে ‘আমি ভোক্তা, আমি'ই উদ্যোক্তা’।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


