ঈদযাত্রা: ট্রেনে ১৩ হাজার টিকিটের জন্য ৫৩ লাখ হিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১৮ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঈদযাত্রার টিকিট বিক্রির শেষদিন রোববার (১৮ জুন) সকাল থেকে রেলওয়ের সার্ভারে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
২৮ জুনের টিকিট বিক্রি শুরু হয় রোববার সকাল ৮টায়। সার্ভারে গত চারদিনের মধ্যে আজ বেশি চাপ ছিল। রোববার ২৮ জুনের টিকিট বিক্রি হওয়ায় এই চাপ সৃষ্টি হয়।
টিকিট বিক্রির প্রথম এক ঘণ্টার মধ্যেই দেশের পশ্চিমাঞ্চলের টিকিট শেষ হয়েছে। টিকিট কিনতে এই সময়ে ৫৩ লাখ হিট পড়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করছেন বহু যাত্রী।
ঈদুল আযহা উপলক্ষে অনলাইনে ট্রেনের টিকিট কিনতে সার্ভার জটিলতা কমাতে দুই ধাপে ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। গতবারের মতো এবারের ঈদযাত্রাতেও আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের এক কর্মকর্তা বলেন, গতবার একসঙ্গে আড়াই কোটি পর্যন্ত ক্লিক পড়েছিল। এবার দুটি জোন ভাগ করে দেওয়ায় ক্লিকের সংখ্যা কমে এসেছে। যার কারণ টিকিট প্রত্যাশীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।
পশ্চিমাঞ্চলে সকাল আটটা থেকে অনলাইন টিকিট বিক্রি শুরু হয়। এক ঘণ্টা যেতে না যেতেই বিক্রি হয় যায় সব টিকিট। এই সময়ে সার্ভারে হিট পড়ে ৫৩ লাখ। দীর্ঘসময় চেষ্টা করেও টিকিট না পেয়ে অনেকে হতাশা ব্যক্ত করেন। টিকিট সংকটের কারণে এমন ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে বসে থেকেও টিকিট না পেয়ে হতাশার কথা ব্যক্ত করে একজন ফেসবুকে লিখেছেন, ভেবেছিলাম আগেভাগে ২৮ তারিখের ট্রেনের টিকিট কিনব। ভোরে অনলাইনে যুক্ত হলেও শেষমেষ টিকিট কিনতে পারিনি।
ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











