ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:৩২:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ঈদের আগে দোকানপাট খোলা নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২২ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (২২ জুন) মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে বিশেষ বিবেচনায় দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করা হয়েছে। আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকাটপাট খোলা রাখা যাবে। তবে ১০ জুলাইয়ের পর আবারও এসব মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

এর আগে ঈদুল উপলক্ষে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানান দোকান মালিক সমিতি।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ২০ জুন থেকে দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান রাত ৮টায় বন্ধের ঘোষণা করে সরকার।