ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১২:০০:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা

ঈদের আগ পর্যন্ত টানা খোলা থাকবে নিউমার্কেট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদ রাত পর্যন্ত রাজধানীর নিউমার্কেট খোলা থাকবে বলে জানিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। বুধবার তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সপ্তাহে মঙ্গলবার নিউমার্কেট বন্ধ থাকতো। মালিক সমিতির নতুন সিদ্ধান্তের ফলে ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই খোলা থাকবে রাজধানীর ব্যস্ততম এই মার্কেট।

ডা. দেওয়ান বলেন, চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নিউমার্কেট খোলা থাকবে। জুয়েলারির দোকান রাত ৮টায় বন্ধ হয়ে যাবে। তবে জামা, জুতাসহ অন্যান্য সব পণ্যের দোকান খোলা থাকবে।

মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা ও নিজেদের নিরাপত্তারক্ষী আছে। এছাড়া থানায় মিটিং হয়েছিল। এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ব্যবসায়ীদের সামগ্রিক অবস্থা ভালো না। করোনাকালীন ও পরবর্তীসময়ে অনেক ব্যবসায়ী আসল পুঁজি খেয়ে ফেলেছেন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ভালো বিক্রির আশা করছি। রমজান মাস, ঈদ ও ঈদের পর বিয়ের অনেক অনুষ্ঠানকে কেন্দ্র করে শাড়ি, কাপড়, গয়না এগুলোর একটা ভালো ব্যবসার আশা করা যাচ্ছে। এ সপ্তাহে চাকরিজীবীদের বেতন পাওয়া শুরু হবে। আশা করছি ২০ রোজা থেকে ব্যবসা-বাণিজ্য ভালো হবে।

ডা. দেওয়ান বলেন, এ বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীরা যদি ভালো কেনাবেচা করতে পারে, তাহলে করোনার ক্ষতি কাটিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারবে।