ঈদের কেনাকাটায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চলছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। ঈদে নিজের ও প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি কিনতে চান সবাই। শুধু তো পোশাকই নয়, সেইসঙ্গে আনুষাঙ্গিক আরও অনেক কিছু কেনার প্রয়োজন হয়। ঈদের কেনাকাটা করতে গিয়ে আমরা অনেক সময় কিছু ভুল করে ফেলি। অথবা বলা যায় এমন কিছু কেনাকাটা করে ফেলি, যার হয়তো প্রয়োজন ছিল না। আবার এমনও হতে পারে যে প্রয়োজনীয় অনেককিছুই বাদ পড়ে যায়। এ ধরনের ছোটখাটো ভুল এড়াতে খেয়াল রাখতে হবে কিছু বিষয়ের প্রতি-
তালিকা ধরে কেনাকাটা করুন
যেকোনো কাজের আগে পরিকল্পনা করা জরুরি। এই ঈদে আপনি কী কিনবেন, তার একটি তালিকা তৈরি করে সে অনুযায়ী কেনাকাটা করুন। নিজের জন্য কী প্রয়োজন, পরিবারের অন্যান্য সদস্যের জন্য কী প্রয়োজন সেসবের তালিকা করুন। কোনগুলো আগে কিনলে সুবিধা, কোনগুলো পরে কিনলেও চলবে সেদিকে গুরুত্ব দিন। এতে ভুলভাল বা অপ্রয়োজনীয় কেনাকাটার ভয় এড়ানো যায়।
বাজেট অনুযায়ী কিনুন-
কেনাকাটার জন্য নির্দিষ্ট বাজেট রাখুন। যেকোনো কেনাকাটার পরিকল্পনায় বাজেট রাখা জরুরি। বাজেটের থেকে অল্প কিছু কম-বেশি হতে পারে, তবে বাজেট ছাড়িয়ে বেশি দূর যাবেন না। কার জন্য কত টাকার মধ্যে কেনা সম্ভব, তারও একটি তালিকা করুন। এতে খরচের হিসাব সহজ হবে।
সামর্থ্যের বাইরে নয়-
সবার সামর্থ্য সমান হয় না। আরেকজন বেশি দামে পোশাক কিনলেই যে আপনাকে তা কিনতে হবে এমন নয়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ীই কিনুন। আপনি রুচিশীল হলে অল্প খরচেও মান সম্পন্ন পোশাক কিনতে পারবেন। খরচে সামঞ্জস্য রাখার জন্য সামর্থ্যের বাইরে কেনাকাটা করবেন না। এতে পরবর্তীতে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
অতিরিক্ত দামে কিনবেন না-
পছন্দ হয়েছে বলেই কোনো জিনিস অতিরিক্ত দামে কিনে আনবেন না। যে জিনিসটি কিনছেন সেটির বাজারমূল্য সম্পর্কে ধারণা রাখুন। আপনার পছন্দ, বাজেট এবং জিনিসটির মূল্যে সামঞ্জস্য হলেই কেবল কিনুন। অতিরিক্ত দামে কোনোকিছু কেনার মানে হলো অপচয়। এছাড়া প্রয়োজনের বাইরে কেনাকাটা করা থেকেও বিরত থাকুন। একগাদা কেনাকাটার পর দেখা যাবে তার বেশিরভাগই আর কোনো কাজে লাগছে না।
যাচাই করে নিন-
পোশাক বা অন্য যেকোনো কিছু কেনার আগে ভালোভাবে যাচাই করে নিন। পণ্যটির গুণগত মান, বাজারমূল্য সবকিছু যাচাই করে তবেই কিনুন। যদি অনলাইনে কেনাকাটা করেন তবে বিশ্বস্ত পেইজ বা সাইট থেকে কিনুন। আগে থেকে দাম পরিশোধ করে প্রতারিত হবেন না। এর বদলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কেনাকাটা করুন।
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




