ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৯:৩৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ঈদের ছুটিতেও করোনা টেস্ট করা যাবে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১১ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার

ঈদের ছুটিতেও করোনা টেস্ট করা যাবে

ঈদের ছুটিতেও করোনা টেস্ট করা যাবে

ঈদের ছুটিসহ সরকারি যে কোনও ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও করোনা টেস্ট বন্ধ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা জানানো হয়।

এতে বলা হয়, ‘বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি, সরকারি যে কোনও ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে কোভিড-১৯ পরীক্ষার জন্য দেশের সব পিসিআর ল্যাবরেটরি কার্যক্রম (নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা) অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’