ঈদের ছুটির প্রথম দিনে রাজধানী ছাড়ছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। আজ সোমবার (২৫ মে) ছুটির প্রথম দিন। ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে। ঈদের ছুটিতে ধাপে ধাপে ঢাকা ছাড়ছে মানুষ। ইতোমধ্যে অনেকেই ঢাকা ছেড়ে গেছেন। সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের বেশ চাপ রয়েছে।
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটি শুরুতেই ঢাকা ছাড়ছে মানুষ। আজ সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।
আগামী ২৮ মে (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সাত দিন বন্ধ থাকবে।
সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংকেও সাত দিনের ছুটি শুরু হয়েছে। আগামী ১ জুন ব্যাংক ও অফিস-আদালত খুলবে। তবে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প খাতে কর্মরতদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা থাকবে।
ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোও একইভাবে ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) সীমিত পরিসরে চালু থাকবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপ-শাখা ও বুথসমূহে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা রয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











