ঈদের দিন ঢাকা ছাড়েন ২৪ লাখ সিমধারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সাধারণত ঈদের আগেই নাড়ির টানে বাড়ি যান রাজধানীর মানুষ। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। ঈদের দিন ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী।
শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লেখেন, ঈদের দিন রাজধানী ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। আর ঢাকায় ঢুকেছে ৫ লাখ ৫৬ হাজার ২৮১ সিম ব্যবহারকারী। ঢাকা ছাড়াদের মধ্যে গ্রামীণ ফোনের সিমধারী সর্বোচ্চ ১৬ লাখ ৭২ হাজার ১৮৯, রবি ২ লাখ ৩ হাজার ৬১৬, বাংলালিংক ১১ লাখ ৪ হাজার ৮৭০ এবং টেলিটক ৪৭ হাজার ৩৩৮।
ঈদের ছুটিতে গত দুইদিনে (মঙ্গল ও বুধবার) মোট ৫০ লাখ ৫০ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ২৮ জুন (বুধবার) ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন (মঙ্গলবার) ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার সিম ব্যবহারকারী।
২৮ জুন সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের ১৭ লাখ ৬২ হাজার ৬০৭ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এছাড়া রবি ৪ লাখ ৫৫ হাজার ৪৭৮ জন, বাংলালিংকের ৩ লাখ ৫৫ হাজার ৪৩৯ এবং টেলিটকের ৯১ হাজার ১১৭ টি সিম ঢাকার বাইরে গেছে।
এর আগে ২৭ জুন ৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী। এ ছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ঢাকার বাইরে গেছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও জানান, একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এছাড়া শিশুসহ এমন অনেকেই ঢাকা ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না। তাদের নামে সিম নিবন্ধন করা নেই বলেও উল্লেখ করেন মোস্তফা জব্বার।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











