ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এ খুশিকে সবার সঙ্গে ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ফেরেন সবাই। তবে টিকিট না পাওয়ায় কারও কারও স্বপ্ন ভঙ্গ হয়। ঈদের আগে ফেরা হয় না প্রিয়জনের কাছে। সে কারণে ঈদ পরবর্তী দিনগুলোকে বাড়ির পথে যাত্রার দিন হিসেবে বেছে নেন তারা। সে অনুযায়ী, আজ অনেকেই রাজধানী ছাড়ছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দেখা গেছে, কেউ একা আবার কেউবা পরিবার নিয়ে সকাল থেকেই আসছেন মহাখালী বাসটার্মিনালে। মোটামুটি সবারই গন্তব্য ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকার আশপাশের জেলাগুলো। তবে এবারের যাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই। বরং অন্যান্যবারের চেয়ে ‘বাড়ি ফেরা’ স্বস্তির বলে জানান একাধিক যাত্রী।
কাউন্টার মালিকরা বলছেন, লম্বা ছুটি হওয়ায় ঈদের পরদিনেও মানুষ বাড়ি ফিরছে। মোটামুটি চাপও রয়েছে।
মহাখালী বাসটার্মিনালের মতো কমলাপুর রেলস্টেশনেও একই চিত্র।
নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য ভোর থেকেই সেখানে যাত্রীরা আসছেন। আন্তঃনগর ট্রেনগুলোতে চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে উপচেপড়া ভিড়।
আবার এমনও দেখা গেছে, টিকিট না পেয়ে গন্তব্যে যেতে অনেকেই আন্তঃনগর ট্রেনে চেপে বসছেন। এতে করে সেখানে বাড়ছে যাত্রীর চাপ।
তাদের অভিযোগ, ভিড় এড়াতে ঈদের পরে যাত্রা করেও কেনো পাওয়া যাচ্ছে না ট্রেনের টিকিট।
এদিকে রেলওয়ে সূত্র বলছে, ঈদের পরদিন ট্রেনের পর্যাপ্ত শিডিউল নেই। সে কারণে যাত্রী অনুযায়ী দেওয়া যাচ্ছে না টিকিট। শিডিউল স্বাভাবিক হবে বুধবার থেকে। তখন থেকে আর সমস্যা হবে না।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







