ঈদের পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ২০ মে ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
চলতি মাসেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষাবোর্ডগুলো। এ জন্য টানা ৪১ দিন বন্ধ থাকার পর আবারও সব শিক্ষা বোর্ড আংশিক খোলা হয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় স্থানীয় ডাক বিভাগের সহায়তায় উত্তরপত্র বা ওএমআর শিট (অপটিক্যাল মার্ক রিডার) বোর্ডগুলোতে পাঠানো হচ্ছে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছেন, ৯৯ ভাগ ওএমআর শিট বোর্ডের কাছে এসে পৌঁছেছে। এগুলোর স্ক্যানের কাজ চলছে। এর মধ্যে বাকি ১ ভাগও চলে আসবে। ঈদের পর পরীক্ষার ফল দেয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
বোর্ড সূত্র জানিয়েছে, তারা ফল প্রস্তুত করে রাখবেন। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই ফল প্রকাশ করা হবে।
জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরীক্ষা ফল জানা যাবে। তবে ঘরের বাইরে না গিয়ে কীভাবে সহজেই শিক্ষার্থীদের কাছে ফলাফল পৌঁছে দেয়া যায়, সে বিষয়টি নিয়েও শিক্ষা বোর্ডগুলো থেকে চিন্তাভাবনা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মে মাসের শেষভাগে শিক্ষা বোর্ডগুলোকে রেজাল্ট প্রকাশের সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে; যাতে পরিস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশ করা যায়।
বোর্ডগুলো থেকে জানা গেছে, ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ক্ষেত্রে। এ দুটি বোর্ডের খাতা সারাদেশে ছড়িয়ে আছে। অন্যান্য বোর্ডের ক্ষেত্রে এ সমস্যা নেই। তাদের খাতা নির্দিষ্ট কয়েকটি জেলার মধ্যেই সীমাবদ্ধ।
এবার ফল প্রকাশ করা হবে মোবাইল ফোনে ও অনলাইনে। ফল পেতে মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার্থীদের। সোমবার থেকে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।
গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







