ঈদে চট্টগ্রাম ছেড়ে বাড়ির পথে অনেকে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি পেয়ে নাড়ির টানে পরিবারের সঙ্গে ঈদ করতে নগর ছেড়ে দেশের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছেন চট্টগ্রাম শহরের অসংখ্য মানুষ।
আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রির চাপ ছিল চোখে পড়ার মতো। বাস কাউন্টারগুলোতেও ছিল উপচেপড়া ভীড়। দীর্ঘযাত্রায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই আগেভাগে বাড়ি রওনা হয়েছেন।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের অলংকার মোড়, একে খাঁন মোড়, বিআরটিসি ও নতুন ব্রিজ এলাকায় সরেজমিন দেখা যায়, বিভিন্ন পরিবহন কাউন্টারে যাত্রীদের উপচেপড়া ভীড়। বাস আসার সঙ্গে সঙ্গে নিজের সিটটা খুঁজে নিতে ব্যস্ত সবাই। কেউ একা, কেউবা পুরো পরিবারসহ ছুটছেন গন্তব্যে। অনেকে কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করছেন।
আব্দুল খালেক নামে এক যাত্রী ঢাকায় যাওয়ার জন্য নন-এসি টিকিট কেটেছেন সৌদিয়া পরিবহন থেকে। তিনি বলেন, ‘আজ ছুটি পেলাম। শেষ দু’দিন রাস্তায় যানবাহনের চাপ বেশি থাকে। তাই আগেভাগে বাড়ি যাচ্ছি।’
লিচি আজাদ নামে এক যাত্রী বলেন, ‘ঈদের ছুটি কাটাতে কক্সবাজার যাচ্ছি। পরিবাবের সবাইকে নিয়ে ঈদের দিনগুলো কাটাবো।’
কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের প্রত্যাশিত টিকিট দিতে পেরে তারা সন্তুষ্ট।
অলংকার মোড়ে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার আজিজুর রহমান স্বপন জানান, গতকাল রোববার থেকে যাত্রীর সংখ্যা বেড়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার চাপ আরো বাড়বে।
তিনি জানান, রাস্তায় যানজট না থাকায় নির্দিষ্ট সময়ে গাড়ি পৌঁছে যাচ্ছে।
এদিকে ট্রেনেও ঘরমুখী যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। বটতলী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘আজ ও আগামীকাল ভিড় বেশি। তবে সময় অনুযায়ী ট্রেন পৌঁছে গেছে গন্তব্যে।
ঈদ উপলক্ষে দুপুর ১২টায় মহানগর এক্সপ্রেস, বিকাল ৩টায় গোধূলি এক্সপ্রেস ও বিকাল ৫টায় মেঘনা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশে।’
মহানগর এক্সপ্রেসের যাত্রি হায়দার আহম্মেদ বলেন, ’ঈদের আনন্দ সবার সঙ্গে কাটাতে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছি। অনেকদিন পর বাড়ি যাচ্ছি। আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হবে। খুব ভালো লাগছে।’
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











