ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২:৪৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ঈদে ছুটি ৩ দিন; কর্মচারীদের থাকতে হবে কর্মস্থলে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার ছুটি তিন দিনই থাকবে বলে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন কোরবানির ঈদে ছুটি বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। এই সময় সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হবে।

আজ সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। তবে যেদিনই পালিত হোক, ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন এই তিন দিন সরকারি ছুটি থাকবে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। সীমিত পরিসরে কাজের কারণে এখনও অনেক অফিসে ঢিলেঢালা কাজ হচ্ছে। এর মধ্যে ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই।

-জেডসি