ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:২১:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ঈদে পরীমনি আসছেন উপস্থাপিকা হয়ে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:২১ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার

কোরবানির ঈদ উপলক্ষে প্রথমবারের মতো একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা পরীমনি। এর মধ্য দিয়ে পরীমনি উপস্থাপিকা হিসেবে নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। অনুষ্ঠানটি এসএ টিভির ঈদ আয়োজনে প্রচার করা হবে।

 


পরীমনি এ পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছেন সেসব সিনেমার নায়কদের নিয়ে একটি অনুষ্ঠান নির্মাণ করেছে এসএ টিভি। অনুষ্ঠানের নাম ’আমার নায়ক’। এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করে নায়ক উপস্থিত থাকবেন এবং পরীমনি নিজেই সঞ্চালকের ভূমিকায় থেকে নায়কদের সঙ্গে আলাপ করবেন। কথা হবে সেই সিনেমার নানা বিষয় নিয়ে।



অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-জায়েদ খান, সায়মন সাদিক, রোশান, ইয়াশ রোহান ও কায়েস আরজু।