ঈদে শিশুদের পোশাকের বাড়তি দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর মৌচাক এলাকার ফরচুন শপিং মলে বেচাকেনা শুরু হলেও সেভাবে জমে ওঠেনি। ক্রেতাদের অভিযোগ, দামের সঙ্গে শিশুদের পোশাকের মানের সামঞ্জস্য নেই। আর বিক্রেতারা বলছেন, ১০ রোজার পর অন্যান্য বছর যেভাবে ঈদ মার্কেট জমে ওঠে এবার সেভাবে হয়নি। আর পোশাকের সরবরাহ কম থাকায় দাম একটু বাড়তি।
শাজাহানপুর থেকে মতিউর রহমান নামে একজন ঈদের কেনাকাটার জন্য তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এসেছেন ফরচুন শপিং মলে। তিনি বলেন, এর আগেও এই মার্কেটে এসেছি। ঈদে শিশুদের পোশাকের দাম আগের তুলনায় বেড়েছে। কিন্তু সেই তুলনায় কাপড়ের মান নেই। পোশাক কিনতে গিয়ে বাজেটে হিমশিম খাচ্ছি।
বোরকা পরিহিত এক মধ্যবয়সী নারীকে দেখা যায় তার এক শিশু সন্তানকে ঈদের পোশাক কিনে দেওয়ার জন্য বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করছেন। তিনি বলেন, প্রতি বছরই আমি আমার বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনি। তবে এবার কাপড়ের দাম কিছুটা বেশি মনে হচ্ছে।
সৈকত ফ্যাশনের সত্ত্বাধিকারী মো. আশরাফুজ্জামান রাজিব। তার দোকানে অধিকাংশই শিশুদের পোশাক। তিনি বলেন, ঈদের বেচাকেনা শুরু হলেও আশানুরূপভাবে জমে ওঠেনি এখনো। অন্যান্য ঈদে ১০ রোজার পরপরই বাজার জমে ওঠলেও এবার তা হয়নি। পোশাকের দাম এবার একটু বাড়তি জানিয়ে তিনি বলেন, এবারে ক্রেতা কম, তবে সামনে ক্রেতা বাড়বে বলে আশা তার।
নাম প্রকাশে অনিচ্ছুক ফরচুন শপিং মলের এক শিশু পোশাকবিক্রেতা বলেন, এবারের ঈদের বাজারে শিশুদের নতুন ডিজাইনের কোনো পোশাক আসেনি এখনো। অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের সরবরাহ কম।
‘আমরা নারায়ণগঞ্জসহ যেসব পাইকারি মার্কেট থেকে পোশাক কিনি তারা এবার পর্যাপ্ত ব্যাংক ঋণ সুবিধা না পাওয়ায় ঈদের পোশাক সরবরাহ কম, দামও বেশি। তবে বিদেশি পোশাকের চেয়ে দেশীয় পোশাকের সরবরাহ বেশি।’
এ বিষয়ে রাফি কালেকশনের মো. বিল্লাল হোসেন বলেন, এখনো বেচাকেনা জমে উঠেনি। শিশুদের পোশাকের দাম আগের চেয়ে কিছুটা বাড়তি। ৮০০ থেকে তিন হাজার টাকার মধ্যে শিশুদের দেশি-বিদেশি পোশাক পাওয়া যাচ্ছে এখানে।
- সেহেরিতে ডাকতে আসা: ঐতিহ্য, ইতিহাস ও পরিবর্তনের গল্প
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




