ঈদে শুধু ব্যাংক কর্মকর্তা-কর্মচারিরা পাবেন নতুন নোট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ নাগরিকদের জন্য নতুন নোট বাজারে ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিপুল পরিমাণ নতুন নোটের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, গত ৩ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের এক অভ্যন্তরীণ অফিস আদেশে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট বিতরণ শুরু করেছেন। আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক থেকে যুগ্ম পরিচালক পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত নতুন নোট নিতে পারবেন। পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ কর্মচারীদের জন্যও সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট বরাদ্দ রাখা হয়েছে।
এই বিশেষ বরাদ্দ কার্যক্রম গত ৮ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই দ্বিমুখী সিদ্ধান্তকে সমালোচনা করছেন অনেক কর্মকর্তা। তাদের মতে, একদিকে ডিজিটাল লেনদেন ও নগদ টাকার ব্যবহার কমানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে নিজেদের জন্য বিপুল নগদ টাকা সহজেই বিতরণ করা হচ্ছে।
ঈদের আনন্দে শিশু-কিশোরদের জন্য নতুন নোটের ঝকঝকে টাকার বিকল্প নেই। প্রতিবছর ঈদ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংক কয়েক হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছড়ায়। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় সাধারণ নাগরিকরা হতাশ।
রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও ফার্মগেট এলাকায় বছরের অন্য সময়েও নতুন নোটের অস্থায়ী দোকান বসে। ঈদের সময় এই ব্যবসা কয়েকগুণ বেড়ে যায়। সাধারণ মানুষ ব্যাংক থেকে নতুন নোট না পেলে বাধ্য হয়ে এই ফুটপাতের দোকান থেকে বেশি কমিশন দিয়ে টাকা কিনতে হয়। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত সাধারণ মানুষের ঈদের আনন্দ অনেকটা ম্লান করবে বলে মনে করছেন অনেকে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য






