ঈদ জামাতে দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ১০ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে দেশের সমৃদ্ধি ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়েছে।
রোববার (১০ জুলাই) সকাল ৭টায় অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে ইমামতি ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এতে মুকাব্বির ছিলেন হাফেজ মো. আতাউর রহমান।
ঈদ জামাত শেষে খুতবা পাঠ এবং দোয়া ও মোনাজাত করা হয়। জাতির মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন শত শত মানুষ।
মোনাজাতে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা, বন্যার্তদের ওপর রহমত এবং করোনা মহামারি থেকে মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।
এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করা হয়।
মোনাজাতে মুসলমানদের গুনাহ মাফ এবং বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আর্জি জানানো হয়। মোনাজাত শেষে মুসুল্লিরা কোলাকুলি করেন।
এর আগে জাতীয় মসজিদে ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। প্রথম জামাতে মুসল্লিদের ঢল নামে।
বায়তুল মোকাররমে প্রথম জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন। এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত রয়েছে।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত সকাল ৮টায়, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত। ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় (১০টা ৪৫ মিনিট) অনুষ্ঠিত হবে।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











