উইকিপিডিয়ার ট্রাফিক কমছে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৮ এএম, ২২ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
তথ্য অনুসন্ধানে এক সময়ের সেরা ওয়েবসাইট উইকিপিডিয়া এখন নতুন সংকটে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সার্চ টুল ও সোশ্যাল ভিডিওর উত্থানের কারণে এর পাঠক সংখ্যা গত এক বছরে ৮ শতাংশ কমেছে। বিষয়টি জানানো হয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশনের এক ব্লগ পোস্টে।
উইকিমিডিয়ার কর্মকর্তা মার্শাল মিলার লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে বট শনাক্তকরণ প্রক্রিয়া আপডেটের পর দেখা যায়, মে ও জুন মাসে যে অস্বাভাবিক ট্রাফিক বৃদ্ধি দেখা গিয়েছিল তার বড় অংশই বট দ্বারা তৈরি ছিল। ফলে প্রকৃত পাঠকের সংখ্যা কমে গেছে।
মিলার জানান, বর্তমানে গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিন সরাসরি জেনারেটিভ এআই ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিচ্ছে। ফলে মানুষ আর লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যাচ্ছে না।
মিলার বলেন, ‘মানুষ এখন সার্চে সরাসরি উত্তর পাচ্ছে। ফলে উইকিপিডিয়ার মতো উৎসে যাওয়ার প্রবণতা কমছে।’
তাছাড়া তরুণ প্রজন্ম তথ্য জানতে এখন বেশি ঝুঁকছে সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্মে, যেমন ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে। যদিও গুগল দাবি করেছে, এআই সারাংশ তৈরি করার কারণে ওয়েবসাইটে ট্রাফিক কমছে- এমন ধারণা পুরোপুরি সঠিক নয়।
উইকিপিডিয়া জানিয়েছে, এআই-এর প্রভাব সত্ত্বেও তারা তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবেই থাকবে। প্রতিষ্ঠানটি নতুনভাবে কনটেন্ট অ্যাট্রিবিউশন ফ্রেমওয়ার্ক তৈরি করছে। যাতে তাদের তথ্য ব্যবহারে উৎসের নাম স্পষ্টভাবে প্রদর্শিত হয়।
এছাড়া নতুন পাঠক পৌঁছানোর লক্ষ্যে দুটি বিশেষ টিম কাজ করছে এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বাড়াতে আহ্বান জানানো হচ্ছে।
মিলার পাঠকদের আহ্বান জানিয়েছেন, ‘তথ্য অনুসন্ধানের সময় উৎসে ক্লিক করুন, মূল উপাদান পড়ুন। মানুষ দ্বারা তৈরি এই জ্ঞানকে সমর্থন করা জরুরি। কারণ জেনারেটিভ এআই যেসব তথ্য ব্যবহার করছে, সেগুলো তৈরি করেছেন প্রকৃত মানুষ।’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









