উই সদস্যদের নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ শুরু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
উই সদস্যদের নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ শুরু
দেশের নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং প্লাটফর্ম ওমেন অ্যান্ড ই-কমার্স (উই) ফোরামের নারী সদস্যদের বিশ্বখ্যাত ‘এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস ১.০’ সিরিজের আওতায় প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে সরকার। এ লক্ষে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার জুম অনলাইনে উই-এর সদস্য নারীদের জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের সহযোগিতায় উই ফোরামের নারী সদস্যেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এই এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ চালু করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, উই ফোরামের সদস্য সংখ্যা প্রায় ৫ লাখ। এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজে আগামী ১২ মাসের প্রতি মাসে দুটি করে সেশনে বিদেশি এবং স্থানীয় উদ্যোক্তারা প্রশিক্ষণ দেবেন।
বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের প্রশিক্ষকরা রয়েছেন।
সচিব জিয়াউল আলম বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে। এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গতিপূর্ণ। দেশের নারীদের উদ্যোক্তা হয়ে উঠার একটা অনন্য সুযোগ সৃষ্টি করেছে এই প্রশিক্ষণ।
তিনি উই ফোরামের প্রত্যেক সদস্যকে এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
এই সিরিজে বেশি করে স্থানীয় প্রশিক্ষক তৈরির ওপর গুরুত্বারোপ করে সচিব বলেন, স্থানীয় প্রশিক্ষক তৈরি হলে তারাই আগামীতে নতুন উদ্যোক্তা তৈরিতে ভুমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উই ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা, এলআইসিটি প্রকল্পের পলিসি এডভাইজার সামি আহমেদ, পেপারদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি কক্স, সিল্ককোয়াক গেল্টাবাল লিমিটেডের সৌম্য বসু ও সার্স ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

