উচ্চ মাধ্যমিকেও অনলাইনে পাঠদানের পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্যও অনলাইন পাঠদানের পদক্ষেপ নিচ্ছে সরকার। এজন্য ২৪টি সরকারি কলেজকে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স কোর্সের বিষয়ভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। তবে এই ভিডিও লেকচার তৈরির প্রযুক্তি ও অর্থ না থাকায় অনেকটা বিপাকে পড়েছেন কলেজ কর্তৃপক্ষ। এদিকে ইন্টারনেট সুবিধাবঞ্চিত ৭ শতাংশ শিক্ষার্থীর কাছে কিভাবে এই লেকচার পৌঁছাবে তাও ভাবনার বিষয়।
সংসদ টেলিভিশনের মাধ্যমে মাধ্যমিক স্তরের ক্লাস শুরুর পর এবার উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের এর আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারী কলেজগুলোকে উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স কোর্সের বিষয়ভিত্তিক ভিডিও করে পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পরে এগুলো নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করবে মাউশি।
নির্বাচিত ২৪টি সরকারি কলেজকে একটি করে মোট ২৪টি বিষয়ে ভিডিও তৈরী করে নির্ধারিত ই-মেইলে পঠাতে বলা হয়েছে। কিন্তু এজন্য কোন প্রযুক্তি বা অর্থ সহায়তা পাবেনা তারা। ফলে নিজেদের মোবাইল ফোনের ক্যামেরা কিংবা ল্যাপটপে কলেজে আইসিটি শাখার সহযোগিতায় নির্দেশনা বাস্তাবয়ন করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৭ শতাংশ শিক্ষার্থী ইন্টারনেট সুবিধার বাইরে থাকায় তাদের জন্য বিকল্প উপায় খুঁজে বের করার তাগিদ দিয়েছেন ঢাকার সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক বনমালী মোহন ভট্টাচার্য এবং সরকারী বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী খান।
প্রাথমিক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় এগুলো তৈরি করতে হবে বলে জানান মাউশির, মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
এর আগে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে মে মাসে অধ্যক্ষদের নির্দেশ দেয় মাউশি।
-জেডসি
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি




