উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ ১০ জন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
রাজধানী ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর কবরস্থান রোডের মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় আজ শুক্রবার (৬ মার্চ) ভোরে গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নারী শিশুসহ মোট ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- রুবেল (৩০) তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫) মেয়ে রোজা (৩) সোনিয়ার বড় বোন রিয়া (২৭) রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২) তার স্ত্রী দেলেরা (২৮) ছেলে জুনায়েদ (১০) এনায়েতের ছোট ভাই হাবিব (৩০) এনায়েতের ভাগ্নি আয়েশা (১৯) এবং আরেকজন রুবেল (৩৫)।
প্রত্যক্ষদর্শী এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, রুবেল-সোনিয়া দম্পতি ওই বাসায় থাকেন। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। এনায়েত দুবাই প্রবাসী ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরে পরিবার নিয়ে চাচাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। সাজেদ একই ভবনের চতুর্থ তলে থাকেন।
ভোরে বিস্ফোরণের বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে এবং ১০ জনই আগুনে পুড়ে গেছেন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগী এসেছেন। তাদের চিকিৎসা চলছে। ড্রেসিং করার পর কার কত শতাংশ পুড়েছে তা নিশ্চিত করে বলা যাবে। কয়েকজনের অবস্থা গুরুতর হতে পারে।
প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের কথা নিশ্চিত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক








