উত্তরায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল আড়াই মণ ধাতব মুদ্রা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা ভর্তি আড়াই মণেরও অধিক ধাতব মুদ্রা উদ্ধার করেছে ডিএমপির ট্র্যাফিক উত্তর বিভাগ।
ট্র্যাফিক উত্তর বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরের দিকে ট্র্যাফিক উত্তর বিভাগের টিআই খন্দকার ইফতেখার হোসেনকে জনৈক ব্যক্তি আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পিছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা পড়ে থাকার কথা জানান। তখন টিআই ইফতেখার সার্জেন্ট এমএম খুরশিদ আলম ও সঙ্গীয় ফোর্সসহ বস্তা তিনটি উদ্ধার করে আব্দুল্লাহপুর ট্র্যাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। বস্তার মধ্যে ধাতব মুদ্রা দেখে উত্তরা পশ্চিম থানাকে খবর দেন।
পরবর্তী সময়ে উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় বস্তা তিনটি মুখ খুলে বিপুল পরিমাণ ধাতব মুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলোর ওজন দুই মণ সাড়ে আটাশ কেজি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা প্রক্রিয়াধীন। কে বা কারা এই মুদ্রা মজুত করেছিল সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) কাজী আবুল কালাম বলেন, উদ্ধারকৃত কয়েনে মোট টাকার পরিমাণ ২৪ হাজার ৭২৫ টাকা। এরমধ্যে ৫ টাকার কয়েন ১২ পিস, ২ টাকার ৮ হাজার ২০০ পিস, ১ টাকার ৮ হাজার ১৫০ পিস, ৫০ পয়সার ২০০ পিস ও ২৫ পয়সার ৬০ পিস।
তিনি আরও বলেন, কয়েনের মালিক পাওয়া না গেলে চালানমুলে বাংলাদেশ ব্যাংকে কয়েনগুলো জমা দেয়া হবে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





