উত্তরা ও ধানমণ্ডিতে দুই তরুণীর অস্বাভবিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় খোন্দকার ফাতিহা নূর (২২) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আত্মহত্যা এবং ধানমণ্ডিতে ১০ তলা ভবন থেকে নিচে পড়ে আরনাজ আহমেদ (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসায় নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন খোন্দকার ফাতিহা নূর। তাকে উদ্ধার করে শুক্রবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুরের ফুপাতো বোন ইফাত আরা এলিট জানান, উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরে বাড়ির দ্বিতীয় তলায় মা সাবিনা রোজীর সঙ্গে থাকতেন ফাতিহা নূর। তার বাবা খোন্দকার আনোয়ার হোসেন অন্যত্র থাকেন। শুক্রবার সকালে মা (সাবিনা রোজী) ঘুম থেকে উঠে দেখেন নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে নূর। একমাত্র মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন তিনি।
প্রতিবেশী ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে নূর আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নূর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদের গ্রামের বাড়ি বরিশালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ধানমণ্ডিতে ১০ তলা ভবন থেকে নিচে পড়ে আরনাজ আহমেদ (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদের মেয়ে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী জানান, ধানমণ্ডির ১৫/এ নম্বর রোডের বাড়িতে পরিবারের সঙ্গে থাকত আরনাজ। বৃহস্পতিবার রাত দুটার দিকে দশ তলা ভবনের ছাদে গিয়েছিল আরনাজ। ছাদ থেকে নিচে পড়ে মারা যান তিনি।
ওসি বলেন, এটা আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রমনা বিভাগের ধানমণ্ডি জোনের এডিসি আবদুল হেল কাফি বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই তরুণীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করলে তারাও তার মৃত্যু সম্পর্কে মুখ খোলেননি।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ








