ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ২:১২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

উত্তর সিটির ৮০, দক্ষিণে ৬০ শতাংশ বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১০ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা থেকে ৮০ শতাংশ ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ৬০ শতাংশ কোরবানি বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটিরি জনসংযোগ কর্মকর্তা।


এছাড়া রোববার বিকেল পর্যন্ত দুই সিটি করপোরেশনের আওতাধীন ১৪টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাক উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসাইন জানান, কোরবানি শেষ হওয়ার পর থেকে বিকেলে ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই ওয়ার্ডগুলো হলো, ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪।

দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বিকেল ৫টা পর্যন্ত ডিএসসিসির আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।