উত্তাল সাগর, বন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় সাগরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। এ অবস্থায় উত্তাল সাগরে টিকতে না পেয়ে সুন্দরবন ও বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন মৎস্যবন্দরে আশ্রয় নিয়েছে কয়েক হাজার ফিশিং ট্রলার।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় আবহাওয়া বিভাগ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার ফিশিং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধের মধ্যে উপজেলা সদরসহ উত্তর কদমতলা এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার।
শরণখোলা সদরের রায়েন্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জালাল আহমেদ রুমি, উত্তর কদমতলা এলাকায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে জানিয়ে বলেন, আগে পুরতান বেড়িবাঁধের পাশ থেকে পানি নামানোর একটি লেক ছিল। নতুন বেড়িবাঁধ করার সময় সেটি বন্ধ হয়ে গেছে। যে কারণে পানি নামতে না পারায় উপজেলা হাসপাতালের দক্ষিণ পাশ, আরকেডিএস বালিকা বিদ্যালয়ের পেছন, পুরাতন পোস্ট অফিস এবং মাদরাসা এলাকার পাঁচ শতাধিক পরিবার কয়েক দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। পানিবন্দি পরিবারগুলো দুর্বিসহ জীবনযাপন করছে, অন্যদিকে নানা রকম পানিবাহিত রোগব্যাধি ছড়িয়ে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে, বদ্ধ পানিতে মশা, সাপকোপসহ পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। বৃষ্টির পানি জমে বাড়ির উঠান আর পুকুর একাকার হয়ে গেছে। ঘরের সামনে হাঁটু পানি জমে থাকায় শিশুদের নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবারগুলো। তাছাড়া চুলায় পানি ওঠায় রান্নাবান্নাও করতে পারছে না অনেক পরিবার।
সুন্দরবন বিভাগ ও বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি ফিশারী ঘাটসহ বিভিন্ন মৎস্য বন্দরে খোঁজ নিয়ে দেখাগেছে, ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় সাগরে টিকতে না পারায় কয়েক হাজার ফিশিং ট্রলার উপকূরের এসব স্থানে আশ্রয় নিয়ে রয়েছে।
এদিকে, অবিরাম বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দর জেটিতে সব কার্যক্রম স্বাভাবিক থাকলেও চ্যানেলে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস মাঝে মাঝে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের হারবার বিভাগ।
মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ হারুন অর রশিদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৬৫ মিলিমিটার। এমন বৃষ্টি আগামী আরও কয়েকদিন থাকবে বলে জানান এ কর্মকর্তা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য










