উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
শেখ হাসিনাকে টার্গেট করে উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কবিতা বা বিশিষ্ট লেখকদের গদ্যের বেলায় কখনো কোনো সূত্র থাকে না। এমনকী আমরাও কখনো তা দেখিনি। তবে লেখাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার করা একটি সাধারণ নিয়ম।
তিনি আরও বলেন, এত ডামাডোলের মধ্যে সম্পূর্ণ উদ্দ্যেশ্যমূলক নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এখানে যে আমরা পুরো গঠন পদ্ধতি পরিবর্তন করে শিক্ষার্থীদের আনন্দঘন শিক্ষার পরিবেশ দেওয়া হচ্ছে তা এড়িয়ে যাওয়া হচ্ছে।
ডা. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা সারা জীবন ধারণা করবে, আত্মস্থ করবে এবং তা প্রয়োজনমতো প্রয়োগ করতে পারবে। কেননা আমরা মূল্যায়ন পদ্ধতিতেও গুণগত পরিবর্তন এনেছি। সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তুলবার দক্ষ যোগ্য মানবিক সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবার প্রচেষ্টা চালাচ্ছি। এক্ষেত্রে যদি কোনো ভালো গঠনমূলক পরামর্শ থাকে তাহলে তা নিশ্চয়ই আমরা গ্রহণ করব।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২টি ইভেন্টে সর্বমোট ৫১২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

