উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন ওবায়দুল কাদের
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছেছেন। ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠীর পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেয়া হয়।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান আজ রাত সাড়ে আটটায় বাসসকে টেলিফোনে জানান, ‘ওবায়দুল কাদের সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন।’
এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার এম্বুলেন্স ওবায়দুল কাদেরকে নিয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
এই এয়ার এম্বুলেন্সে ওবায়দুল কাদেরের সঙ্গে তার সহধর্মিনী ইশরাতুন নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসের রিজভী ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি দল ছিলেন।
এর আগে ডা. দেবী শেঠী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু










