উন্নয়ন-অগ্রযাত্রায় গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যে উন্নয়ন-অগ্রযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের সহযোগিতা পেলে একদিন উন্নয়ন-অগ্রযাত্রায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।
আজ রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের সবাইকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবিচল থাকতে হবে। তাহলেই আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবো ইনশাআল্লাহ।
দেশবাশিকে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সবার জীবন শুভ হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক। নববর্ষে এই কামনা করি। তার সরকারের লক্ষ্য জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলা। যে উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে গড়ে উঠবে সুখী-সমৃদ্ধশীল বাংলাদেশ। আর এজন্য সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।’ দলীয় নেতাকর্মীদের চাওয়া-পাওয়া ভুলে দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।
সরকার প্রধান ভোট দিয়ে তাকে সরকার গঠন করার সুযোগ দেওয়ায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলকে নির্বাচনে জয়ী করে সরকারে আনার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সামরিক-বেসামরিক আমলা, বিচারপতি, কূটনীতিক, দলীয় নেতাকর্মীসহ বিপুল পরিমাণ সাধারণ মানুষ অংশ নেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই দেশবাসীসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যারাও তাকে শুভেচ্ছা জানান।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











