উন্মুক্ত হলো লাদাখ-সিকিম-অরুণাচলের দরজা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো লাদাখ-সিকিম-অরুণাচলের দরজা। বাংলাদেশিরা ইচ্ছে করলেই এখন থেকে এই আকর্ষনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন।
শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা যেতে পারবেন এসব অঞ্চলে। ভারতের পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট কাশ্মীরের লাদাখ, পশ্চিমবঙ্গের সিকিম, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর রাজ্যে ঢোকার অনুমতি দেবে দেশটি।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি জানান।
নিরাপত্তাসহ বিভিন্ন কারণে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী মেঘ-পাহাড় বরফের সিকিম, গ্যাংটকসহ লাদাখ এবং সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্যে ঢোকায় কড়াকড়ি ছিল বাংলাদেশিদের জন্য।
অনুমতির জন্য আবেদন করলেও কয়েক মাসেও তা মিলতো না। নতুন সিদ্ধান্তের ফলে যাদের এরই মধ্যে ভিসা রয়েছে তারা চাইলে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে ঢুকে একটি ফরম পূরণ করে অনুমতির আবেদন করতে পারবেন। আর যারা নতুন করে ভিসার জন্য আবেদন করবেন তারাও এর জন্য আলাদা ফরম পূরণ করে ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে পারবেন। আগামী বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকেই এ সুবিধা পাবেন ভ্রমণপ্রিয়রা।
আগে সীমিত পরিসরে ভারতে ঢোকার পর অনুমতি নিতে হতো। এখন ঢাকা থেকেই অনুমতি নিয়ে ঢোকা যাবে। কনফার্মেশন পেয়ে গেলেই ঢোকা যাবে অনিন্দ্য সুন্দর এসব জায়গায়।
নতুন এ সিদ্ধান্তের ফলে ভারতের সব জায়গায় বাংলাদেশিরা যাওয়ার অনুমতি পাবে। এসব রাজ্যে ঢোকার জন্য ভারতীয়দেরও অনুমতি লাগে।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু





