উপকূলের বহু এলাকা প্লাবিত, শিশুসহ ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে বহু এলাকা প্লাবিত হয়েছে। ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনার নিচু এলাকা ও চরাঞ্চলে পানিবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ। জোয়ারের পানিতে বরিশাল, বরগুনা ও বাগেরহাটে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
ইয়াসের প্রভাবে দেশে আরো কয়েকদিন বৈরী আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়ার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। উত্তাল হয়ে ওঠে সমুদ্র। বাড়তে থাকে বিভিন্ন নদ-নদীর পানি। বাগেরহাটের শরণখোলা ও রামপালের নিচু এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পানি বেড়ে যাওয়ায় সুন্দরবনের একটি হরিণ মরে ভেসে এসেছে লোকালয়ে। জোয়ারে শরণখোলার সাউথখালীতে ভেঙ্গেছে বাঁধ। প্লাবিত ইউনিয়নের বগী, খুরিয়াখালী, তেরাবেকা, সোনাতলা গ্রাম। পানিবন্দি প্রায় এক হাজার পরিবার।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরার খোলপেটুয়া, কপোতাক্ষ ও মালঞ্চ নদীর পানি বেড়েছে। জোয়ারে শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, কৈখালি, মুন্সিগঞ্জ ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের অন্তত ১০টি স্থানে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে।
জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট উচ্চতায় বেড়ে যাওয়ায় পটুয়াখালীর কুয়াকাটার নিজামপুর, দেবপুর, রাঙ্গাবালীর চর মোন্তাজ, চর বাংলাসহ কয়েকটি বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে। বাড়িঘরসহ তলিয়ে গেছে অর্ধশত মাছের ঘের। ভোলায় ঝড়ো হাওয়ায় অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় চরফ্যাশন, ঢালচর, চর পাতিলা ও চর কুকরি-মুকরিসহ বেশকিছু গ্রাম।
ইয়াসের প্রভাবে বিপদসীমার ওপরে বইছে বরগুনার পায়রা, বিশখালী ও বলেশ্বর নদের পানি। অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে সদরের বালিয়াতলী, ঢালভাঙ্গাসহ অন্তত ২০টি গ্রাম। এছাড়া, পাথরঘাটার পদ্মা এলাকায় বেঁড়িবাধ ভেঙে পানিবন্দি বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
খুলনা উপকূলে বাতাসের তীব্রতা বাড়ার পাশাপাশি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পানির তীব্র তোড়ে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হওয়ার আতংকে আছেন উপকূলবাসী। কয়রায় তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিবন্দি রয়েছেন বরিশালের বিভিন্ন এলাকার হাজারো মানুষ। বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে সড়ক, ফসলি জমি। ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন কাজ করছে জানিয়ে ভুক্তভোগীদের পৌঁছে দিচ্ছে খাদ্য সহায়তা।
জোয়ারের পানিতে কক্সবাজারের উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢেউয়ের তোড়ে সেন্টমার্টিন দ্বীপের জেটিতে ভাঙন ধরেছে। সেন্টমার্টিনের পূর্ব ও পশ্চিম দিকে কিছু এলাকা, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ও সদর উপজেলার বেশকিছু এলাকা তলিয়ে গেছে।
ইয়াসের প্রভাবে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে উপকূলীয় দেশের ৯ জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে সার্বিক ঘূর্ণিঝড় পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ কথা জানান।
-জেডসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



