উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১০ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮ উপজেলার ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টায় একযোগে ভোট শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা।
দেশের বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়া ও প্রভাব বিস্তারে কোথাও কোথাও সংঘর্ষ ঘটে। এর ফলে ২৪টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে বলে কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ কক্ষ থেকে জানা গেছে।
৭৮ উপজেলা গুলো হলো- রংপুর বিভাগের পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলা; নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা এবং লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলা।
ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং নেত্রকোণা সদর, বারহাট্টা, দুর্গাপুর, খালিয়াজুরী, মোহনগঞ্জ, কেন্দুয়া, কলমাকান্দা ও মদন উপজেলা। সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা এবং হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা।
রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা; জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা; নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া; রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলা।
প্রথম ধাপের ভোটে ৭৮ উপজেলায় ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০। ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। ৭৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২০৭, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক ফ্রন্ট ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।
ইতোমধ্যে প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ২৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন।
এর আগে, প্রথম ধাপে ১২ জেলার ৮৭ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু আদালত আদেশে তিনটি এবং কয়েক সাংসদের এলাকায় প্রভাব খাটানোর অভিযোগে ইসির নির্দেশনায় ৩টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া তিন উপজেলায় সবকটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুন ভোট হওয়ার কথা রয়েছে।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




