উপজেলা নির্বাচনে অনিয়ম সহ্য করা হবে না: কবিতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, পঞ্চম উপজেলা নির্বাচন অবাদ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না।
আজ শুক্রবার সিরাজগঞ্জের খামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন কবিতা খানম।
তিনি বলেন, প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। আমরা চাইবো কোন ধরনের ইচ্ছাকৃত ত্রুটির জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরোপেক্ষ করা প্রিসাইডিং অফিসারদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে কেউ ব্যার্থ হলে তাকে কঠোরভাবে জবাবদিহি করতে হবে। অতীতে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জসহ সারাদেশে যেভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীতে আমরা এমন সুষ্ঠু নির্বাচন দেখতে চাই।
তিনি বলেন, যে কোন সমস্যায় প্রিসাইডিং অফিসারদের পুলিশ প্রশাসনসহ রিটানিং কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আমাদের জানাতে হবে। যেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। আপনারা পরিস্থিতি একেবারেই অবনতি দেখলে নির্বাচন বন্ধ করে দেবেন। আমরা পুনঃরায় সেখানে সুষ্ঠ নির্বাচন উপহার দেবো।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, ফরহাদ আহমেদ খান, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম প্রমুখ।
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী