উবারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে ৫৫০ নারীর মামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের বিরুদ্ধে চালকদের দ্বারা লাঞ্ছিত হওয়ার অভিযোগে মামলা করেছেন ৫৫০ জন নারী।
মামলায় অভিযোগ করা হয়, নারী যাত্রীদের অপহরণ, যৌন হয়রানি, যৌন নির্যাতন, ধর্ষণ, আটকে রাখা, লাঞ্ছিত ও হয়রানি অথবা আক্রমণ করেছে উবার চালকরা।
যুক্তরাষ্ট্রের আইনি সহায়তা সংস্থা স্লেটার স্লেটার শুলম্যানের অ্যাটর্নিদের দায়ের করা মামলায় বলা হয়, যৌন নিপীড়নগুলো ‘একাধিক রাজ্যে’ ঘটেছে।
সংস্থাটি আরও জানায়, কমপক্ষে আরও ১৫০টি সম্ভাব্য ঘটনা ‘সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে।’
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের প্রথমদিকে উবার অবগত হয়েছিল চালকরা নারী যাত্রীদের যৌন নিপীড়ন এবং ধর্ষণ করছে। কিন্তু সংস্থাটি ‘গ্রাহকের সুরক্ষার চেয়ে নিজেদের মুনাফা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে।
স্লেটার স্লেটার শুলম্যানের প্রতিষ্ঠাতা ও অংশীদার অ্যাডাম স্লেটার বলেন, উবারের পুরো ব্যবসায়িক মডেলটি লোকেদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বলে দাবি করা হয়েছে। কিন্তু যাত্রীদের নিরাপত্তা নিয়ে তাদের কোনো উদ্বেগ ছিল না। যাত্রীদের নিরাপত্তায় ব্যয়ের চেয়ে তাদের মুনাফা বৃদ্ধি ছিল লক্ষ্য।
গত মাসে যুক্তরাষ্ট্রে উবার তাদের দ্বিতীয় নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০২০ সালে ১৪১টি ধর্ষণের অভিযোগসহ ৯৯৮টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে যৌন নিপীড়নের পাঁচটি সবচেয়ে গুরুতর বিভাগের মোট তিন হাজার ৮২৪টি অভিযোগ পেয়েছে তারা।
কোম্পানিটির প্রথম নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যৌন নিপীড়নের পাঁচ হাজার ৯৮১টি অভিযোগ পাওয়া গেছে।
সূত্র : বিবিসি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






