ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২:২৮:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

উৎসব উদযাপনে বৃষ্টির বাগড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছে। তবে এদিন সকাল থেকেই ঈদের খুশি বাগড়া দিয়েছে বৃষ্টি।

বৃহস্পতিবার ঈদের দিন সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে ঈদের খুশি ও পশু কোরবানিতে ব্যপক প্রভাব পড়েছে।

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, মগবাজার, শাহবাগ, বনানী ও মহাখালী এলাকায় ব্যাপক বৃষ্টি দেখা গেছে। এছাড়াও রাজধানীর প্রায় সব এলাকায়ই হালাকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। কিছু কিছু রাস্তায় হাঁটু সমান পানিও দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ঢাকায় আকাশ মেঘলা থাকলেও ঈদের দিন বৃহস্পতিবার দুপুরের পর ফাঁকে ফাঁকে রোদ উঠতে পারে। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। এছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা আছে।


ঢাকায় সকালেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকাসহ ও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। বরিশাল ও চট্টগ্রামসহ বাংলাদেশের দক্ষিণপূর্ব এলাকায় তা পরিমাণে কম।