উ. কোরীয় নারী হকিদল দ. কোরিয়া পৌঁছেছে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার
উত্তর কোরিয়ার নারী আইস হকিদলের খেলোয়াড়রা দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার খেলোয়াড়রা দক্ষিণ কোরিয়া পৌঁছান।
দক্ষিণ কোরিয়ার পায়োংচাংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ দল গঠন করা হবে এবং দুই দেশ একটি অভিন্ন পতাকা বহন করবে।
সরকারি প্রতিনিধিদল হিসেবে উত্তর কোরিয়ার ১২ জন নারী আইস হকি খেলোয়াড় বৃহস্পতিবার সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। দক্ষিণ কোরীয় খেলোয়াড়দের সঙ্গে যৌথ দল গঠন করে অনুশীলন করবেন তারা।
দীর্ঘদিনের বৈরিতার বরফ গলিয়ে গত সপ্তাহে দুই দেশ অলিম্পিকে একটি যৌথ দল খেলানোর বিষয়ে সম্মত হয়। একই সঙ্গে এবারের অলিম্পিকে অভিন্ন পতাকা বহনের সিদ্ধান্ত নেয় তারা। তবে যৌথ দল খেলানোর বিষয়ে দক্ষিণ কোরিয়ায় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু সমালোচনাও হয়। সমালোচকদের দাবি, এত অল্প সময়ে অনুশীলন করে যৌথ দল বিজয়ী হতে পারবে না।
শনিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এক সিদ্ধান্তে জানিয়ে দেয়, দক্ষিণ কোরিয়ার ২৩ সদস্যের পূর্ণ দলের সঙ্গে উত্তর কোরিয়ার ১২ খেলোয়াড় যুক্ত হতে পারবে।
সোমবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার কোচ সারা মুরেহ বলেন, ‘রাজনৈতিক কারণে খেলোয়াড়দের ব্যবহার করা আমাদের জন্য খুবই কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু বর্তমানে এটি এমন একটি ইস্যু, যা আমাদের চেয়েও বড়।’
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ‘দেশে-বিদেশে সব কোরীয়দের উচিত অন্য দেশের সাহায্য না নিয়েই একত্রীকরণের উদ্দেশ্যে কাজ করা।’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











