ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:৩৪:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

উ. কোরীয় নেতার সঙ্গে দেখা হয়নি দ. কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির

আপডেট: ১১:১৫ এএম, ৮ আগস্ট ২০১৫ শনিবার

2015-08-08_3_70792 উইমেননিউজ ডেস্ক, ঢাকা : দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি লী হী-হো উত্তর কোরিয়ায় চার দিনের বিরল সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। তবে তার সঙ্গে উ. কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ হয়নি। দ. কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে-জুংয়ের স্ত্রীর সঙ্গে উ. কোরীয় নেতার সম্ভাব্য বৈঠকের ব্যাপারে জোর জল্পনাকল্পনা ছিল। কারণ কিম ব্যক্তিগতভাবে লী’কে আমন্ত্রণ জানিয়েছিলেন। লী’র সহকারি জানান, সফরকালে উ. কোরীয় নেতার সঙ্গে দেখা করার কোন সুযোগ ছিল না। লী’র স্বামী দুই কোরিয়ার সংযুক্তির একটি ‘গুরুত্বপূর্ণ’ নীতির জন্য স্মরণীয় হয়ে রয়েছেন। এ নীতির আলোকে ২০০০ সালে কিম দায়ে-জুং ও কিম জং-উনের প্রয়াত পিতা কিম জং ইলের মধ্যে এক ঐতিহাসিক সম্মেলন হয়। ২০০৮ সালে দ. কোরিয়ায় রক্ষণশীল প্রশাসন ক্ষমতায় আসার পর ওই নীতি বাতিল হয়ে যায় এবং আন্তঃসীমান্ত সম্পর্কের অবনতি ঘটে। লী বলেন, উত্তর কোরিয়ায় এটা ছিল তার ব্যক্তিগত সফর এবং তার কোন সরকারি অ্যাসাইনমেন্ট ছিল না। ঐতিহাসিক সম্মেলনের শেষে স্বাক্ষরিত আন্তঃকোরীয় শান্তি ও সমঝোতা চুক্তি উদ্ধৃতি করে এক বিবৃতিতে তিনি বলেন, ১৫ জুনের ঘোষণার আলোকে তিনি এ সফর করেছেন। পিয়ংইয়ং পৌঁছে লী শিশু ও তরুণী মায়েদের বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন। সিউলে ফিরে তিনি বলেন, ‘আমি আশা করি, কোরিয়ার সকল মানুষ ১৫ জুনের ঘোষণা অনুযায়ী সমঝোতা, সহযোগিতা ও ভালবাসার মাধ্যমে পুনরেত্রিকরণ ও বিভক্তি কাটিয়ে উঠতে মনোনিবেশ করবেন।’ ০৮.০৮.২০১৫