ঋণের চাপে গলায় ফাঁস নিলেন গৃহবধূ
মুন্সীগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের চাপে মুন্সীগঞ্জের গজারিয়ায় গলায় ফাঁস দিয়ে জিলহজ আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পুরান বাউশিয়ার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিলহজ আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা কামরুল হাসানের স্ত্রী। তারা গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের আব্দুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল হাসান দীর্ঘ ৭-৮ বছর ধরে গজারিয়ায় একটি খাবার হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করছেন। প্রায় এক সপ্তাহ আগে তার স্ত্রী জিলহজ আক্তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কুমিল্লা থেকে স্বামীর কাছে গজারিয়ায় আসেন।
নিহতের স্বামী কামরুল হাসান জানান, তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য এনজিও কর্মীরা বাড়িতে নিয়মিত চাপ প্রয়োগ করায় পরিবারটি কুমিল্লা ছেড়ে গজারিয়ায় চলে আসে। রোববার রাতে পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে ওড়না কেটে মরদেহ নিচে নামিয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী সন্ধ্যা ৬টার দিকে ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করে পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











