ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২৩:৩৫:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

ঋণ শোধ না করলেও জুন পর্যন্ত খেলাপি না করার নির্দেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

ঋণ শোধ না করলেও জুন পর্যন্ত খেলাপি না করার নির্দেশ

ঋণ শোধ না করলেও জুন পর্যন্ত খেলাপি না করার নির্দেশ

বাংলাদেশ ব্যাংক (বিবি) ব্যবসায়িক কর্মকান্ড স্বাভাবিক রাখতে ৩০ জুন পর্যন্ত কোন ঋণগ্রহীতা ঋণ পরিশোধ না করলেও তাকে ঋণ খেলাপি না করার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক শুক্রবার ঋণ শ্রেণীকরণ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে। সার্কুলারে গত ১ জানুয়ারি থেকে আগামী ৩০ জুন পর্যন্ত শ্রেণীকরণ করা বন্ধ রাখতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের (বিবি) জারিকৃত সার্কুলারে বলা হয়, আমদানি রফতানিসহ দেশের সাবির্ক অর্থনীতিতে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এ সময়ে অনেক ঋণ গ্রহীতা হয়তবা ঋণের টাকা পরিশোধ করতে পারবে না। এ অবস্থায় গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোন ধরনের খেলাপি ঋণ শ্রেণীকরণকৃত না করার জন্য ব্যাংকগুলোকে নিদের্শনা দেয়া হলো।