ঋতাভরীকে ঝুলিভর্তি উপহার পাঠালেন দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১০ মার্চ ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
সম্প্রতি গুজরাতের জামনগর থেকে মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠান শেষ করে মুম্বাই ফিরেছেন দীপিকা পাড়ুকোন। সেখান থেকে ফিরেই পশ্চিমবঙ্গের ঋতাভরী চক্রবর্তীকে ব্যাগ ভর্তি উপহার পাঠালেন তিনি।
মূলত নারী দিবস উপলক্ষেই ঋতাভরীকে একগুচ্ছ উপহার পাঠিয়েছেন দীপিকা। তার কাছ থেকে উপহার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত টালিউডের এই অভিনেত্রী। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উপহারের ছবি শেয়ার করে ধন্যবাদও জানিয়েছেন ঋতাভরী।
দীপিকা তার ব্যান্ড ‘৮২° ইস্ট’র বেশ কয়েকটি প্রসাধনী পাঠিয়েছেন ঋতাভরীকে। এ ছাড়াও রয়েছে সুগন্ধি মোম ও বাথরোব।
টালিউডের পাশপাশি বলিউডেও যোগাযোগ রয়েছে ঋতাভরীর। গেল কয়েক বছরে বেশ কিছু কাজও করেছেন সেখানে। তিনি টলিপাড়ার একমাত্র অভিনেত্রী, যিনি শাহরুখ খান, সালমান খানের সঙ্গেই ডাক পান বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে। এবার নারী দিবসে তার জন্য উপহার পাঠালেন দীপিকা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঋতাভরী। অভিনেত্রী বলেন, আমাদের আসলে বন্ধুত্ব নেই। আমার সঙ্গে এক বারই দেখা হয়েছিল দীপিকার। সেটাও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। এরপর গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি আমি।
দীপিকার এমন সৌজন্য দেখে অনেক কিছুই শিখেছেন বলে জানান ঋতাভরী। অভিনেত্রীর ভাষ্য, আসলে দীপিকার প্রসাধনী সংস্থা নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায়, যারা স্ব-ক্ষেত্রে ভালো কাজ করেছেন।
মূলত সেই উদ্দেশেই আমার সঙ্গে যোগাযোগ করেন তারা। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো আমার স্টোরিতে ওর প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না। আমি নিজেই স্টোরিতে পোস্টটা দিই। আমি ভীষণ খুশি। পাশপাশি এটাও মনে হচ্ছে, দীপিকার মতো এমন একজন তারকাও নতুন প্রজন্মের জন্য ভাবছেন ও তাদের উৎসাহিত করছেন।
অভিনেত্রী আরও বলেন, আসলে অন্য যেসব তারকার এমন প্রসাধনী ব্র্যান্ড রয়েছে, তারা শুধু নিজেদের প্রচারণার জন্য হালকাভাবে কিছু করেন। কিন্তু একদমই ভিন্ন। আর তার কাছে থেকে এটাই শিখলাম আমি। যে সবকিছু জীবনে নিজের লাভের জন্য নয়, অন্যদের উৎসাহ দেওয়াটাই বিশালতার লক্ষণ।
সূত্র : আনন্দবাজার
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










