ঋতু পরিবর্তনের ফলে ঘরে ঘরে সর্দিজ্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার
ঋতু পরিবর্তনের ফলে ঘরে ঘরে সর্দিজ্বর
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘরে ঘরে বেড়েছে সর্দিজ্বরসহ শ্বাসতন্ত্রের রোগী। শিশু, নারী থেকে শুরু করে সব বয়সী মানুষই এখন সর্দিজ্বরে আক্রান্ত হচ্ছেন। ফলে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। সঙ্গে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণও।
জানা গেছে, প্রতিদিনই লাখ লাখ মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও টেলিমেডিসিন সেবা নিচ্ছেন। সর্দিজ্বরের রোগীর সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণও একটু বেশি হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, দেশে করোনা ভাইরাস শনাক্তের আগেও সর্দিজ্বর নিয়ে মানুষকে এত বেশি আতঙ্কিত হতে দেখা যায়নি। সাধারণভাবেই শীতের সময় মানুষ সর্দি, জ্বর, কাশি, গলাব্যথা, টনসিল, বাতব্যথা, ব্রঙ্কাইটিস, সিওপিডি, অ্যাজমা, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়ে থাকের। আবার ঋতু পরিবর্তনের সময়ও এ ধরনের রোগব্যাধীর প্রাদুর্ভাব দেখা দেয়। তবে গ্রীষ্মকালে এ ধরনের রোগী বেশি হয় না। কিন্তু এখন অনেক মানুষ সর্দিজ্বরসহ শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হচ্ছেন।
ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিজওয়ানুল আহসান বলেন, ‘ভ্যাপসা গরম, রোদ বৃষ্টির কারণে কিছুদিন ধরে সর্দি, জ্বর, হাঁচি, কাশি ও শ্বাসতন্ত্রের রোগী বেড়েছে। বর্তমানে হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বারগুলোতে এই ধরনের রোগী বেশি আসছে। এ ধরনের রোগের সঙ্গে কোভিড-১৯ সংক্রমণও একটু বেশি দেখা যাচ্ছে। সম্প্রতি করোনা নিয়ে মানুষের মধ্যে গাছাড়া মনোভাবের কারণে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে পারে। তাই এ সময় মানুষকে খুব সাবধানে চলাফেরা করতে হবে।’
জানা গেছে ঢাকা মেডিকে কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন দেড় হাজারের মতো রোগী আসে। এর মধ্যে ৪০০ থেকে ৫০০ হচ্ছে মেডিসিনের রোগী। বর্তমানে এ রোগীদের উল্লেখযোগ্য সংখ্যক সর্দি, জ্বর ও শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোতে এ সময় ২০ থেকে ২৫ হাজার মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিলেও এখন লাখ-লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে ফোন করে চিকিৎসা নিয়েছেন ৫৩ হাজার ৫৪ জন। একই সময় দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল, প্রাইভেট চেম্বারসহ গ্রামীণ পর্যায়ে থাকা ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে হাজার-হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। সর্দি, জ্বর, হাঁচি-কাশি ও গলাব্যথায় আক্রান্তদের অনেকে করোনা সংক্রমণের ভয়ে হাসপাতালে যাচ্ছেন না। তারা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিচ্ছেন।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







