এআই ব্যবহারে স্যামসাংয়ের মুনাফা তিনগুণ হতে পারে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় রেকর্ড মুনাফার পথে হাঁটছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) কোম্পানিটির পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্যামসাং।
বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক হিসাবে স্যামসাং জানিয়েছে, চতুর্থ প্রান্তিকে তাদের অপারেটিং প্রফিট হতে পারে প্রায় ২০ ট্রিলিয়ন ওন। এক বছর আগে একই সময়ে এই মুনাফা ছিল ৬ দশমিক ৪৯ ট্রিলিয়ন ওন। এটি স্যামসাংয়ের ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি ঘিরে ডেটা সেন্টার, সার্ভার ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের চাহিদা বাড়ায় মেমোরি চিপের দাম দ্রুত বেড়েছে। যা স্যামসাংয়ের আয়ে বড় ভূমিকা রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানায়, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ড্রাম চিপের কিছু কনট্রাক্ট মূল্য আগের বছরের তুলনায় ৩১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
রেকর্ড মুনাফার এই পূর্বাভাসের পর শেয়ারবাজারেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বৃহস্পতিবার সকালের লেনদেনে স্যামসাংয়ের শেয়ারের দাম সামান্য বেড়ে নতুন উচ্চতায় পৌঁছায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারমূল্য বেড়েছে প্রায় ১৫৫ শতাংশ।
তবে সব খাতে স্বস্তির খবর নেই। বিশ্লেষকেরা বলছেন, মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় স্যামসাংয়ের মোবাইল ফোন ব্যবসার লাভের মার্জিনে চাপ তৈরি হতে পারে। স্মার্টফোন তৈরির খরচ বাড়লেও বাজার পরিস্থিতির কারণে পণ্যের দাম বাড়ানো সহজ নয়।
স্যামসাংয়ের সহ-প্রধান নির্বাহী টি এম রোহ বলেন, মেমোরি চিপের দাম বাড়ার প্রভাব এড়ানো সম্ভব নয়। প্রয়োজন হলে পণ্যের দাম সমন্বয়ের কথাও ভাবা হতে পারে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিকভাবে ডেটা সেন্টার ও এআই অবকাঠামোতে বিনিয়োগ বাড়তে থাকায় ২০২৬ সালেও মেমোরি চিপের সরবরাহ সংকট বজায় থাকতে পারে। এতে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ব্যবসা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে এআই বুম স্যামসাংয়ের জন্য নতুন গতি তৈরি করেছে। যদিও মোবাইল ব্যবসায় কিছু চ্যালেঞ্জ আছে। তবু সামগ্রিকভাবে প্রযুক্তি জায়ান্টটির আয় ও মুনাফা বাড়ার ধারা আগামী বছরেও অব্যাহত থাকবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


