ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৫:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন

কক্সবাজার প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। গতকাল শনিবার সকালে ডলফিনটি সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত অবস্থায় ভেসে আসে বলে জানান লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু।

তিনি বলেন, ডলফিনটি দৈর্ঘ্যে ছয় ফুটেরও বেশি। ধারণা করা হচ্ছে- এটি ইরাবতি জাতের ডলফিন হতে পারে।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বলেন, সমুদ্রে জেলেদের জালে আটকে অথবা জাহাজের ইঞ্জিনের পাখায় আঘাত পেয়ে ডলফিনটির মৃত্যু হতে পারে।

তার ধারণা, ডলফিনটি আনুমানিক তিন থেকে চার দিন আগে মারা গেছে।