এইচএসসি'র ফল প্রকাশ : গড় পাস ৬৯.৬০ শতাংশ, এগিয়ে মেয়েরা
আপডেট: ০৫:৩১ এএম, ৯ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফল হস্তান্তর করেন।
এ বছর এইচএসসিতে মোট পাস করেছে সাত লাখ ৩৮ হাজার ৮৭২ শিক্ষার্থী। গড় পাসের শতকরা হার ৬৯.৬০। জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন।
এক হাজার ১৩৩টি প্রতিষ্ঠানের শত ভাগ শিক্ষার্থী পাস করেছে। পাসের দিক থেকে এগিয়ে আছে মেয়েরা। তাদের পাসের হার ৭০.২৩। আর ছেলেদের পাসের হার ৬৯.৯৪।
বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, আজ রোববার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. সাইফুল্লাহ জানান, শিক্ষামন্ত্রী দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন। দুপুর ২টা থেকে অনলাইনে এবং মোবাইলে এসএমএস করে ফল পাওয়া যাবে। এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। অনলাইনে ফল পেতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এ ছাড়া http://resultinbd.net/hsc-exam-result-routine-bangladesh-এই ঠিকানায়ও পাওয়া যাবে ফল।
মো. সাইফুল্লাহ আরো বলেন, প্রতিবছর সব বোর্ডে সেরা প্রতিষ্ঠান নির্বাচন করা হলেও এবার থাকছে না সে নিয়ম।
গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ শিক্ষার্থী অংশ নেয়।
০৯.০.৮.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা